ডি এস কে টিভি চ্যানেল

আর্কাইভ দেখুন

আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতনের দাবি অভিজিৎ দীপকেরভারতের আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আনতে জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (৭ নভেম্বর) কেরালার কোচিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত ওই সমাবেশে অভিজিৎ দীপক বলেন, নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন সম্ভব। এ সময় তিনি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিও পুনর্ব্যক্ত করেন।


ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক গতিপথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশিগানের রাজনীতিক আবদুল আল-সাইয়েদ এবং নিউইয়র্কের রাজনীতিক জোহরান মামদানির নাম।তিনজনের রাজনৈতিক অভিজ্ঞতা, সময়কাল ও অবস্থান ভিন্ন হলেও তাদের ঘিরে আলোচনায় গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক উদ্বেগ, নতুন নেতৃত্বের উত্থান, বহুসাংস্কৃতিক সমাজের প্রতিনিধিত্ব এবং তৃণমূলভিত্তিক রাজনৈতিক সংগঠন। বিশেষ করে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল আল-সাইয়েদ। ৪ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সিবিএস নিউজ তার বিজয়ের খবর নিশ্চিত করে। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েন। আল-সাইয়েদের এই বিজয় শুধু একটি সিনেট আসনে জয় নয়; ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে প্রগতিশীল রাজনীতির গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী কৌশল নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা, চিকিৎসাব্যয়ের চাপ কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দেন।


যুক্তরাষ্ট্রের নতুন হা'মলা হলে আরও কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের নতুন হা'মলা হলে আরও কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে আরও কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসিযুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে এবং ওয়াশিংটন নতুন করে হামলা চালালে আরও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই যুদ্ধ চলছে। খবর আলজাজিরার।ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, যুদ্ধের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজে হামলা চালাতে পারে। তবে এমন হামলা হলে ইরান আরও কঠোরভাবে পাল্টা আঘাত হানবে।এ সময় ইরানের স্থলসীমান্ত দিয়ে পণ্য ও সরবরাহ চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগেরও সমালোচনা করেন তিনি। মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়, তার কোনো পদ্ধতিতেই তারা সফল হতে পারবে না।এর আগে ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের এসব স্থলপথ ব্যবহার করে অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহন করা হয়।‘আয়রন গেট’ নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, স্থলসীমান্ত দিয়ে ইরানে পণ্য প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করা।


ইসলামবিদ্বেষের মধ্যেও যে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয়

ইসলামবিদ্বেষের মধ্যেও যে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম প্রার্থীরা, জয় পেলেন ৯৭ জনযুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ইতিহাস গড়েছেন মুসলিম প্রার্থীরা। নির্বাচনি প্রচারণায় রিপাবলিকান শিবির ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের নেতাদের পক্ষ থেকে নাম নিয়ে ব্যঙ্গ, ইসলামবিদ্বেষী প্রচারণা ও নানা হুমকির অভিযোগের মধ্যেও বিভিন্ন স্তরে বড় জয় পেয়েছেন তাঁরা।মার্কিন সিনেট, প্রতিনিধি পরিষদ, অঙ্গরাজ্য আইনসভা থেকে শুরু করে স্কুল বোর্ড—সব পর্যায়েই মুসলিম প্রার্থীদের এই সাফল্য দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন পর্যায়ে মোট ১৬৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯৭ জন বিজয়ী হয়েছেন।


গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলি'স্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলি'স্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিনফিলিস্তিনের স্বাধীনতার লড়াইকে বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের অংশ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা অ্যাবি মার্টিন।ফ্রান্সের প্যারিসে মার্কিন র‍্যাপার ম্যাকলমোরের ফিলিস্তিনপন্থি সংগীত সফরের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক বিপর্যয় বিশ্ববাসীর রাজনৈতিক চিন্তা, মানবাধিকারবোধ এবং আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে।অ্যাবি মার্টিনের মতে, গাজায় যা ঘটেছে, এরপর বিশ্ব আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। তিনি গাজাকে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক ও রাজনৈতিক পরীক্ষাক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংস্কৃতি ও শিল্পকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানান।


১

২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী খালিদুজ্জামানকে

২

জয়ের পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

৩

বিশ্বকাপ থেকে বিদায়, তবু সালাহদের প্রশংসায় মিসরের প্রেসিডেন্ট

৪

মায়ের মৃ'ত্যুর রহস্য ঘিরে নতুন তথ্য, মুখ খুললেন ছেলে সিফাত

৫

পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃ/ত্যু

৬

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট আহসানুল হক বাবুল

৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির উদ্যােগে মা&039দ&039ক&039বিরোধী আলোচনা সভা।

৮

হা'দীকে হ"ত্যার জন্য খু"নি ফয়সালকে মীর্জা আব্বাস ৫০ লক্ষ টাকা দিয়েছেন

৯

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

১০

যে শিশুকে কোলে নিয়েছিলেন মেসি, আজ তাকেই নিয়ে মাতোয়ারা ফুটবল বিশ্ব

জনপ্রিয় সব খবর
১

জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো

২

এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে হ'ত্যার হুম'কি, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’

৩

মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষ'ণের অভিযোগ, ২০ দিন পর সিলেট থেকে গ্রেপ্তার অভিযুক্ত

৪

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

৫

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রথমবার তারেক রহমান

৬

তুরস্কের ঐতিহাসিক ব্লু মস্কে জুমার নামাজ আদায়, ‘জুম্মা মোবারক’ জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

৭

সংরক্ষিত নারী আসন বাতিল করে ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

৮

আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নি'হত ঢাবি ছাত্র

৯

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

১০

দেশে প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারি না’—জাবের

সর্বশেষ সব খবর

আর্কাইভ