মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ববির বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাহিরেও ২ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ১২কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লোনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Bগত রবিবার ২৭ জুলাই দুদকের উপ-সহপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। আজ সোমবার দুদকের প্রদান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, তার বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও দুই কোটি ৮৯ লাখ তিন হাজার ৩৫৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর অর্জন করেন।তিনি তার নামে ৩৯ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার স্থাবর এবং দুই কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য প্রদান করেছেন। তার তিনটি ব্যাংক হিসেবে মোট ১২ কোটি ৪৮ লাখ টাকা অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামির কোন বৈধ ব্যবসা-বাণিজ্য ছিল না এবং তার আয়কর নথিতে প্রদর্শিত আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র এক কোটি ৬৬লাখ টাকা।
এজাহারে আরো বলা হয়েছে,আসামির প্রদর্শিত ব্যবসা কোন বাস্তব অস্তিত্ব বা বৈধ উৎসব না থাকায় এটি জ্ঞাত আয়ের বাইরে অর্জিত অবৈধ সম্পদ হিসেবে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত হয়। একই সঙ্গে উক্ত অর্থ বিভিন্ন ব্যাংক হিসেবে জমা, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন