মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
রামগতিতে আলমগীর নগর স্পোর্টিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী আলমগীর নগর স্পোর্টিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫ ইং) ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকে টানা ১১ বছর ধরে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিলন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিদয় হোসেন বাবু।
কমিটির অনুমোদন দেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এবং ক্লাবের সাবেক সভাপতি ডিবি সোহাগ অভি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদুর রহমান ইরান।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,
“সমাজকে মাদকমুক্ত রাখা, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ক্লাবকে সবসময় সক্রিয় রাখা আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, আলমগীর নগর স্পোর্টিং ক্লাব রামগতি উপজেলার ৬নং চর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর সেকান্দর গ্রামে অবস্থিত।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন