নুরের স্বাস্থ্য নিয়ে ঢামেক পরিচালকের বক্তব্য
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫
নুরের স্বাস্থ্য নিয়ে ঢামেক পরিচালকের বক্তব্য
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখন আগের তুলনায় শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নুরের নাকের হাড় ভেঙে যাওয়ায় মাঝে মাঝে সামান্য রক্তপাত হচ্ছে। এই সমস্যা পুরোপুরি কাটতে প্রায় চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। তবে আশঙ্কার বিষয় মাথায় রক্তক্ষরণের ঝুঁকি এখন আর নেই।
পরিচালক জানান, নুরের শরীরে সামান্য জ্বর রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে তার ‘শর্ট মেমোরি লস’ নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তা সত্য নয়। এ ধরনের আঘাতের কারণে স্মৃতিভ্রংশ হওয়ার কোনো ঝুঁকি নেই।
তিনি আরও বলেন, নুরকে আপাতত হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। তবে পরিবারের ইচ্ছা থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যেতে পারে।
সম্প্রতি এক হামলায় গুরুতর আহত হওয়ার পর নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন