ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মতলব দক্ষিণে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার )  বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।।এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব জগবন্ধু বিশ্বনাথ ( জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, মোবাইল আসক্ত এড়িয়ে বেশি বেশি লেখাপড়া ও খেলাধুলা করার প্রতি আসক্ত হতে হবে। বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের প্রধান কারন হচ্ছে শিক্ষার্থীরা পড়ালেখা না করে অধিক রাত পর্যম্ত মোবাইলের নেশায় পড়ে থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। এসব শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখা পড়ার পাশাপাশি নিয়মিত লেখাধূলা করলে ভাল খেলোয়াড় হয়ে উঠতে পারবে। খেলাধুলা শারিরীক গঠনে সাহায্য করে এবং মাদক দ্রব্য থেকে দূরে রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম,মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ফুটবল খেলায় ( বালক) চ্যাাম্পিয়ান হয়েছে মতলব জগবন্ধু বিশ্বনাথ ( জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানারআপ হয় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়, ফুটবল খেলায় ( বালিকা)  চ্যাম্পিয়ান হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুল এবং রানারআপ হয়েছে মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মতলব দক্ষিণে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল