শিবচরে বৃদ্ধা রেনু বেগম হ-ত্যা গ্রেফতারকৃত আসামি সবুজের আদালতে স্বীকারোক্তি
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরে ষাটোর্ধ্ব বৃদ্ধা রেনু বেগমকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি কাজী মাহমুদ রাসেল ওরফে সবুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২১ সেপ্টেম্বর শিবচর থানার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা এলাকায় নিজ বাড়ি থেকে রেনু বেগমের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর র্যাব-৮ শিবচরের পাচ্চর এলাকা থেকে প্রধান আসামি সবুজকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে সবুজ হত্যার দায় স্বীকার করে জানায়, তাকে ও তার স্ত্রীকে চোরের অপবাদ দেওয়ায় প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড সংঘটিত করে। পরদিন ২৬ সেপ্টেম্বর সকালে সবুজের পাচ্চরের বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি (হাসুয়া/কাঁচি) ও নিহতের বাসা থেকে চুরি হওয়া রাইস কুকার উদ্ধার করে পুলিশ।
তদন্তকালে জানা যায়, হত্যার পর রেনু বেগমের কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে একটি (স্যামসাং বাটন ফোন) সবুজের নিকট থেকে উদ্ধার করা হয়। অপর স্মার্টফোনটি (রিয়েলমি) খুলনায় ৪০০০ টাকায় বিক্রি করলে, সেটিও খুলনা থেকে উদ্ধার করা হয়।
এছাড়া, ভিকটিমের কানের স্বর্ণের দুল ১৪ হাজার টাকায় বিক্রি করা হয় শিবচরের একটি স্বর্ণের দোকানে। সবুজের স্বীকারোক্তি মতে সেখান থেকেও দুলগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে নিহতের আলমারী থেকে নেওয়া নগদ ১,৫৩০ টাকা আসামির কাছ থেকে জব্দ করা হয়।
পরে আসামি সবুজকে ২৬ সেপ্টেম্বর বিকালে শিবচর থানার পুলিশ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন