জাতিসংঘের বাইরে পরস্পর-বিরোধী সমাবেশ, দুই আওয়ামী লীগ নেতার ওপর হা-মলা
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে ঘিরে সমর্থন ও প্রতিবাদের পাল্টাপাল্টি সমাবেশে উত্তাল হয়ে ওঠে নিউইয়র্ক। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের পৃথক সমাবেশ একপর্যায়ে সহিংস রূপ নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর আইবিএননিউজ।
নিউইয়র্ক পুলিশের নির্ধারিত স্থানে আওয়ামী লীগ ও বিএনপি তাদের কর্মসূচি পালন করে। আওয়ামী লীগ ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করে, অপরদিকে বিএনপি ড. ইউনূসের ভাষণের সমর্থনে শান্তি সমাবেশ করে। উভয় পক্ষের নেতাকর্মীরা উষ্কানিমূলক বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।
এসময় একপর্যায়ে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ভুলবশত বিএনপির বেষ্টনীতে প্রবেশ করলে তার ওপর হামলা চালানো হয়। তিনি আহত হন।
সমাবেশ শেষে ঘরে ফেরার সময় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় মিয়ার ওপর হামলে পড়েন বিএনপির কর্মী রিয়াজ রহমান। এতে মারামারির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে রিয়াজকে গ্রেফতার করে। আহত হৃদয় মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ড. ইউনূসের সরকার দেশে বৈষম্য, হত্যা, লুটপাট ও ধর্ষণ বেড়েছে। তারা অবিলম্বে ইউনূসের পদত্যাগ দাবি করেন। অপরদিকে বিএনপির নেতারা স্লোগানে তারেক রহমানকে দেশের “অবিসংবাদিত নেতা” হিসেবে উল্লেখ করে তার প্রত্যাবর্তনের দাবি জানান।
প্রসঙ্গত, এর আগে ২২ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম হামলার ঘটনাতেও উত্তেজনা তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সামনে সর্বশেষ এই হামলা তারই ধারাবাহিকতা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন