ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

কক্সবাজার থেকে ফেরার পথে রহস্যের শুরু, তাজমিনের মৃ'ত্যু ঘিরে রাজুর বয়ানে চাঞ্চল্য!

কুমিল্লায় তাজমিন হ'ত্যা রহস্যে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সন্দেহভাজন সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হ'ত্যাকাণ্ড: ৪–৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন

ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপে চা আড্ডায় প্রশাসনের আগুন: মইদাম কলেজসহ অন্যান্য এলাকাতেও কড়া নজরদারির দাবি

নাসিরনগরে রান্না করা খাবারে বি'ষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃ'ত্যু মুরগির।

অপ্রতিম হ'ত্যা: আটক কিশোরের বাড়ি থেকে মায়ের আইফোন উদ্ধার

রাগের মাথায় স্বামীর বিরু'দ্ধে মাম'লা, গ্রে'ফতারের পর থানার সামনে স্ত্রীর বিলাপ!

রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে। কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।” কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে। কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।” কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল