ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৫ অক্টোবর ২০২৫

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাবো না” – বিভাগ নিয়ে মাদারীপুরে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অবস্থান

ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাবো না”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে মাদারীপুর। বিভাগ পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে মাদারীপুরের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে জানিয়ে দিয়েছে, তারা ঢাকা বিভাগেই থাকতে চায় এবং ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই মেনে নেবে না। শনিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবীসহ সাধারণ জনগণ দল-মত নির্বিশেষে একত্রিত হয়ে বিভাগ রক্ষার দাবিতে একযোগে আন্দোলনের ডাক দেন। সমাবেশে বক্তারা বলেন, “এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের আবেগ, ইতিহাস এবং পরিচয়ের প্রশ্ন। মা-মাটি রক্ষার এই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ, আপোষহীন এবং অদম্য।” তারা আরও জানান, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন অজুহাতে কোনোভাবেই জনগণের মতামত উপেক্ষা করে মাদারীপুরকে ফরিদপুর বিভাগে সংযুক্ত করার চেষ্টা করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনে অংশ নেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “বিভাগ পরিবর্তনের এই সিদ্ধান্ত জনগণের মতামতের পরিপন্থী। আমরা চাই প্রশাসন দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মাদারীপুরকে ঢাকা বিভাগের অংশ হিসেবেই রেখে দিক।” দিনব্যাপী চলা এই শান্তিপূর্ণ সমাবেশে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হয়ে তাদের দাবি জানান। এতে বক্তারা মাদারীপুরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের এই ঐক্যই প্রমাণ করে, মাদারীপুরের মানুষ নিজের অধিকার ও পরিচয়ের প্রশ্নে কখনোই আপোষ করবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাবো না” – বিভাগ নিয়ে মাদারীপুরে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অবস্থান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image
ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাবো না”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে মাদারীপুর। বিভাগ পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে মাদারীপুরের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে জানিয়ে দিয়েছে, তারা ঢাকা বিভাগেই থাকতে চায় এবং ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই মেনে নেবে না। শনিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবীসহ সাধারণ জনগণ দল-মত নির্বিশেষে একত্রিত হয়ে বিভাগ রক্ষার দাবিতে একযোগে আন্দোলনের ডাক দেন। সমাবেশে বক্তারা বলেন, “এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের আবেগ, ইতিহাস এবং পরিচয়ের প্রশ্ন। মা-মাটি রক্ষার এই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ, আপোষহীন এবং অদম্য।” তারা আরও জানান, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন অজুহাতে কোনোভাবেই জনগণের মতামত উপেক্ষা করে মাদারীপুরকে ফরিদপুর বিভাগে সংযুক্ত করার চেষ্টা করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনে অংশ নেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “বিভাগ পরিবর্তনের এই সিদ্ধান্ত জনগণের মতামতের পরিপন্থী। আমরা চাই প্রশাসন দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মাদারীপুরকে ঢাকা বিভাগের অংশ হিসেবেই রেখে দিক।” দিনব্যাপী চলা এই শান্তিপূর্ণ সমাবেশে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হয়ে তাদের দাবি জানান। এতে বক্তারা মাদারীপুরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের এই ঐক্যই প্রমাণ করে, মাদারীপুরের মানুষ নিজের অধিকার ও পরিচয়ের প্রশ্নে কখনোই আপোষ করবে না।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল