হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার রিট খারিজ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ‘উত্থাপিত হয়নি’ মর্মে সোমবার (৯ নভেম্বর) রিটটি খারিজের আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
এর আগে গত ১৯ আগস্ট হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।
ওই সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।
রিটকারীর অভিযোগ ছিল, এ ধরনের পদক্ষেপ হলফনামা জালিয়াতির শামিল। এ অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছিল।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন