ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
সংগ্রহীত ছবি

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক এক মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে শিক্ষার্থীদের মানসিক চাপ কী, কেন মানসিক চাপ সৃষ্টি হয় এবং চাপ থেকে উত্তরণের কার্যকর উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে মানসিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশনের উপকারিতা ও সঠিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক, ARWO-এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির ফুলবাড়ী উপজেলা ভলান্টিয়াররা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ARWO-এর পক্ষ থেকে জানানো হয়, কুড়িগ্রাম জেলার সব কটি উপজেলার কলেজ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। জেলার বিভিন্ন উপজেলার কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সহযোগিতা করলে এসব কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে তারা এ ধরনের কোনো সেশনে অংশ নেননি। মানসিক চাপের মুহূর্তে নিজেদের কীভাবে শান্ত রাখতে হয়, সে বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। এই সেমিনারের মাধ্যমে তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা কৌশল শিখতে পেরেছেন, যা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও মনোবল চাঙ্গা রাখতে এ ধরনের কার্যক্রমের বিকল্প নেই। তারা জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল কুড়িগ্রামের উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুইজে অংশগ্রহণকারী প্রথম পাঁচজন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নার্সিং শিক্ষা, নার্সিং কোচিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের বিশেষ সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল