মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত দেশের জনগণ কখনো মেনে নেবে না। এ বিষয়ে যা কিছু হচ্ছে, তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।
পোস্টে তিনি আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের মানুষ কার্যত সেসব উদ্যোগের কোনো সুফল পায়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন