ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির কঠিন সময় কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশাবাদ জানান।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পারস্পরিক সমস্যার সমাধানে আশ্বাস দেওয়ায় পাকিস্তানের মন্ত্রীকে ধন্যবাদ জানান ইরানের রাষ্ট্রদূত। পাশাপাশি ইরানের প্রতি পাকিস্তানের জনগণের অবিচল সমর্থনের প্রশংসা করেন তিনি।
বৈঠকে পাকিস্তান-ইরান সীমান্তে বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই মনে করে, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি দুই দেশের জন্যই কল্যাণকর হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন