ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হাতিয়ায় শিশু ধ'র্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ

নোয়াখালীতে এক গ্রাহকের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা

বাউবি'র রেজিস্ট্রার চাঁদপুর এর কৃতি সন্তান টি এম আহমেদ হুসাইন

চাঁদপুরে মা-ছেলের একসঙ্গে ইসলাম গ্রহণ, নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন আব্দুল্লাহ

বিয়ের ১২ বছর পর বিসিএস ক্যাডার মালিহা, মায়ের স্বপ্ন পূরন ছিলো শক্তি।

পূজামণ্ডপে অনুদান দিলেন নাছির উদ্দীন, দিলেন সম্প্রীতির বার্তা

যে বয়সে স্কুলের পড়া, সেই বয়সেই AI কোম্পানির মালিক! আলোচনায় ১৪ বছরের জয়নম

মতলবে দুর্গাপুজা উপলক্ষে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ

মতলবে দুর্গাপুজা উপলক্ষে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ

হাতিয়ায় শিশু ধ'র্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ

হাতিয়ায় শিশু ধ'র্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিকভাবে মীমাংসার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার সোহরাব উদ্দিনকে বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার ফাহাদ উদ্দিনের ছেলে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান তিনি। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ এবং ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
‎
‎ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। তার দাবি, এ সময় হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল তার বাবার পকেটে তিন হাজার টাকা গুঁজে দেন এবং বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন। পরে বিষয়টি জানার পর তারা ওই টাকা ফিরিয়ে দেন বলে জানান তিনি।
‎
‎তবে এ অভিযোগ অস্বীকার করেছেন খোন্দকার সোহেল। তার ভাষ্য, সামাজিক বৈঠক চলাকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেন তিনি।
‎
‎এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাবকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়ে তার জানা নেই বলে জানান তিনি।
‎
‎শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মীমাংসার চেষ্টার অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হাতিয়ায় শিশু ধ'র্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল