ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

রিজভীর হুঁশিয়ারি: এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না

রিজভীর হুঁশিয়ারি: এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু
মতলব পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু। সোমবার (১৯ অক্টোবর) তিনি পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে আশরাফুর রহমান বাবু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় আশরাফুর রহমান বাবু বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। ধর্ম যার যার,রাষ্ট্র  সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক বন্ধনেরও প্রতীক।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ ও বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার শিকার হবেন না। প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবেন। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা বিদ্বেষ নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।”

কেন্দ্রীয় যুবদল নেতা বলেন, দুর্গাপূজার আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে একটি সুন্দর ও নিরাপদ উৎসব নিশ্চিত করা সম্ভব।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে আশরাফুর রহমান বাবু বলেন, মতলবের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ঐতিহ্য ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। উৎসবের সময় একে অপরের পাশে দাঁড়ানো এবং প্রতিবেশীর আনন্দকে নিজের আনন্দ হিসেবে গ্রহণ করার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ভোলানাথ সাহা, সাবেক ছাত্রনেতা আমির খান, মোহাম্মদ সেলিম, খোশরুল ইসলাম, মতলব কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ সরকার আরিফ, মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, যুবদল নেতা রাসেল প্রধান, ফখরুল সান, সোহান, নূরে আলম জিকো, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, ইয়াসিন আরাফাত শুভ, শাখাওয়াত রহমান মাহিন, জাহিদ ইসলাম প্রমূখসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আশরাফুর রহমান বাবুর এই পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল