ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুইবার হজের মৌসুম এবং তিনটি ঈদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

একই বছরের তিন ঈদ ও ২ হজের বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

২০৩৯ সালে একই বছরে দুইবার হজ, তিন ঈদ!

২০৩৯ সালে বিরল এক ক্যালেন্ডারগত ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব। হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দিনের ব্যবধানের কারণে একই গ্রেগরিয়ান বছরে দুইবার হজের মৌসুম এবং তিনটি ঈদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হিজরি চান্দ্র বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের। বিপরীতে গ্রেগরিয়ান বছর ৩৬৫ বা ৩৬৬ দিনের। ফলে প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে হিজরি তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

এই ধারাবাহিকতায় ২০৩৯ সালের শুরুতেই হিজরি ১৪৬০ সালের জিলহজ মাস পড়বে। অর্থাৎ বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে হজ এবং পালিত হবে ঈদুল আজহা।

এরপর একই বছরের ডিসেম্বরের শেষ দিকে আবারও হিজরি ১৪৬১ সালের জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২০৩৯ সালের মধ্যেই দ্বিতীয়বার হজের মৌসুম ও ঈদুল আজহা আসতে পারে।

এদিকে দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে, অক্টোবরে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদুল ফিতর। অর্থাৎ ২০৩৯ সালের একটি গ্রেগরিয়ান বছরের মধ্যে পড়তে পারে দুইবার হজ, দুইবার ঈদুল আজহা এবং একবার ঈদুল ফিতর—মোট তিনটি ঈদ।

তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ধর্মীয়ভাবে পালনের তারিখে সামান্য পরিবর্তন হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

একই বছরের তিন ঈদ ও ২ হজের বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

২০৩৯ সালে একই বছরে দুইবার হজ, তিন ঈদ!

২০৩৯ সালে বিরল এক ক্যালেন্ডারগত ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব। হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দিনের ব্যবধানের কারণে একই গ্রেগরিয়ান বছরে দুইবার হজের মৌসুম এবং তিনটি ঈদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হিজরি চান্দ্র বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের। বিপরীতে গ্রেগরিয়ান বছর ৩৬৫ বা ৩৬৬ দিনের। ফলে প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে হিজরি তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

এই ধারাবাহিকতায় ২০৩৯ সালের শুরুতেই হিজরি ১৪৬০ সালের জিলহজ মাস পড়বে। অর্থাৎ বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে হজ এবং পালিত হবে ঈদুল আজহা।

এরপর একই বছরের ডিসেম্বরের শেষ দিকে আবারও হিজরি ১৪৬১ সালের জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২০৩৯ সালের মধ্যেই দ্বিতীয়বার হজের মৌসুম ও ঈদুল আজহা আসতে পারে।

এদিকে দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে, অক্টোবরে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদুল ফিতর। অর্থাৎ ২০৩৯ সালের একটি গ্রেগরিয়ান বছরের মধ্যে পড়তে পারে দুইবার হজ, দুইবার ঈদুল আজহা এবং একবার ঈদুল ফিতর—মোট তিনটি ঈদ।

তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ধর্মীয়ভাবে পালনের তারিখে সামান্য পরিবর্তন হতে পারে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল