ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গণভিক্ষা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা ‘অনাহারে’ রয়েছেন—এমন মন্তব্য করে তাদের জন্য রাজধানীতে প্রতীকী ‘গণভিক্ষা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে দলটির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপির নেতারা বিভিন্ন মার্কেটের দোকানদার, রিকশা ও ভ্যানচালক এবং সাধারণ পথচারীদের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্থানীয়ভাবে যুব সমাজের উদ্যোগে বিভিন্ন অলিগলিতে এ ধরনের ভিক্ষার বাক্স রাখা যেতে পারে। তিনি বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতীকীভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানান।

কর্মসূচির মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির বার্তাও দেন এনসিপির নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল