ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচল রায়ের
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩০ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু হয়।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথম চার দিন বাসায় চিকিৎসা নিচ্ছিলেন আঁচল রায়। পঞ্চম দিনে রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রথমে এইচডিইউতে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসাসেবা দিয়েছেন। এমনকি তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু সেই দায়িত্ব শুরুর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি।
ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার প্রথম পর্বও সম্পন্ন করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও চিকিৎসক মহলে শোক নেমে এসেছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন