ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সিদ্ধান্ত নেন।

ঢাবির ইংরেজির সুযোগ ছেড়ে জাবিতে আইন, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন নাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১১৮তম হয়ে ইংরেজি পড়ার সুযোগ পেয়েছিলেন সাবিকুন নাহার। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২২তম হয়ে আইন ও বিচার বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেষ পর্যন্ত বড় ভাইয়ের পরামর্শে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সিদ্ধান্ত নেন।

লক্ষ্য ছিল বিচারক হওয়া। সেই লক্ষ্যেই এগিয়ে গিয়ে প্রথমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পরীক্ষায় অংশ নিয়ে ১০৬তম হয়েছেন সাবিকুন নাহার। এর মাধ্যমে সিভিল জজ পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের এই শিক্ষার্থী।

মাস্টার্স শেষ করে ২০২৫ সাল থেকে তিনি গুরুত্ব দিয়ে বিজেএসের প্রস্তুতি শুরু করেন। প্রতিদিন গড়ে আট ঘণ্টা পড়াশোনা করতেন। অগোছালোভাবে অনেক কিছু পড়ার পরিবর্তে সিলেবাস, বিগত বছরের প্রশ্ন, বেয়ার অ্যাক্ট, নিয়মিত রিভিশন ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতিকে গুরুত্ব দেন।

সাবিকুন নাহার বলেন, অগোছালোভাবে অনেক কিছু পড়ার চেয়ে পরিকল্পিত ও সুনির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত করাকে তিনি বেশি কার্যকর মনে করেন।

সাফল্যের পর তাঁর সবচেয়ে বড় আনন্দ বাবা-মায়ের মুখে হাসি ফুটতে দেখা। নিজের এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও দুই ভাইয়ের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।

একসময় বড় ভাইয়ের একটি পরামর্শে বদলে গিয়েছিল তাঁর বিশ্ববিদ্যালয়ের পথ। সেই সিদ্ধান্ত, পরিকল্পিত প্রস্তুতি ও পরিশ্রমের ফলেই এবার বিচারক হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন সাবিকুন নাহার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির ইংরেজির সুযোগ ছেড়ে জাবিতে আইন, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন নাহার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল