গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ, তালাকের পর স্বামী গ্রেফতার
জামালপুরের মাদারগঞ্জে রান্না করা গরম ডাল ছুড়ে স্ত্রী রিক্তা আক্তারের মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ওবায়দুল ওরফে ‘ডিজে ওবায়দুলের’ বিরুদ্ধে। এতে তার মুখের আকৃতি বিকৃত হয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
রিক্তার অভিযোগ, কয়েক মাস আগে টিকটক ও অন্য এক নারীর সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওবায়দুল তার মুখে গরম ডাল ছুড়ে মারেন। এতে মুখ ঝলসে যায়। চিকিৎসা নেওয়ার পরও আগের আকৃতি ফিরে পাননি বলে জানান তিনি।
নির্যাতনের অভিযোগের মধ্যেই গত সপ্তাহে রিক্তার সঙ্গে ওবায়দুলের তালাক হয়। পরে রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করলে মঙ্গলবার রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওবায়দুল। তার দাবি, স্ত্রী মৃগীরোগে আক্রান্ত হয়ে কাজের সময় গরম পানিতে পড়ে আহত হন। চিকিৎসার খরচও তিনি বহন করেছেন বলে দাবি করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন