ট্রেনে কাটা পড়ে ১০ বছরের শিশু রাহাতের হাত-পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থা
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছে ১০ বছরের শিশু রাহাত। দুর্ঘটনায় তার একটি হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
রাহাতের বাবা মো. ফারুক জানান, জুমার নামাজের পর মাত্র ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল তার ছেলে। এরই মধ্যে আচমকা ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় রাহাত।
কান্নাজড়িত কণ্ঠে বাবা বলেন, “আমার ছেলের জীবন শেষ হয়ে গেল। এখন আমার ছেলের হাত নেই, পা নেই।”
বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটির চিকিৎসা চলছে।
শিশুরা বিপদ সম্পর্কে অনেক সময় সচেতন থাকে না। তাই তাদের একা বাইরে যেতে দেওয়া এবং রেললাইন বা ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি। আর কোনো শিশুর জীবনে যেন এমন মর্মান্তিক ঘটনা না ঘটে—এই প্রত্যাশা সবার।
মহান আল্লাহ শিশু রাহাতকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। ????

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন