ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

৪ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের আরেকটি মেয়ে।

বাবা অন্যত্র বিয়ে করেছেন, মাও চলে গেছেন—অসহায় তিন শিশুর দায়িত্ব এখন ফুপুর কাঁধে

মা-বাবা দুজনই ছেড়ে গেছে, পান্তা ভাত আর অনাহারে কাটছে তিন শিশুর দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মা-বাবাকে হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে তিন অবুঝ শিশুর। তাদের মধ্যে রয়েছে মাত্র ৯ মাসের এক দুগ্ধপোষ্য শিশু, ৪ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের আরেকটি মেয়ে।

জানা গেছে, প্রায় দুই বছর আগে তিন সন্তানকে রেখে বাবা ঢাকায় চলে যান এবং সেখানে অন্যত্র বিয়ে করেন। এরপর প্রায় দুই মাস আগে মাও অন্য একজনের সঙ্গে চলে যান। ফলে মা-বাবার স্নেহ ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হয়ে পড়ে তিন শিশু।

শিশুদের দায়িত্ব নেওয়ার মতো আপনজনও নেই। রিকশাচালক নানা-নানীর নিজেদের সংসারেই অভাব-অনটন। বর্তমানে দিনমজুর ফুপু রাশেদা বেগম নিজের সামর্থ্য অনুযায়ী শিশু তিনটির দেখাশোনা করছেন। কিন্তু শিশুদের একা রেখে কাজে যেতে পারছেন না তিনি। আবার কাজে না গেলে তাঁর নিজের সংসারেও চুলা জ্বলে না।

অভাবের কারণে বড় দুই শিশু সামান্য পান্তা ভাত খেয়েই দিন কাটাচ্ছে। আর মাত্র ৯ মাস বয়সী শিশুটি প্রয়োজনীয় দুধের অভাবে ক্ষুধায় কাঁদছে।

শিশু তিনটির এমন অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানা গেছে।

তবে এই মুহূর্তে শিশু তিনটির জন্য সবচেয়ে জরুরি খাবার, দুধ এবং একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা।

তিনটি শিশু কোনো দয়া নয়—চায় শুধু নিরাপদে বেঁচে থাকার অধিকার, চায় একটি স্বাভাবিক শৈশব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাবা অন্যত্র বিয়ে করেছেন, মাও চলে গেছেন—অসহায় তিন শিশুর দায়িত্ব এখন ফুপুর কাঁধে

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল