ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

তুরস্কের ঐতিহাসিক ব্লু মস্কে জুমার নামাজ আদায়, ‘জুম্মা মোবারক’ জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

ক্যারিয়ারের চেয়ে ফি'লিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট

ট্রাম্পের দলের বিরু'দ্ধে ভোটে নেমে ৫ হিজাবি নারীর জয়জয়কার

আল-সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোক দাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে চান মামদানি

মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ সরকার পরিস্থিতির সর্বশেষ তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ সরকার পরিস্থিতির সর্বশেষ তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল