এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দঘন পরিবেশে জেলার বিভিন্ন স্থানে এই সংবর্ধনা কর্মসূচি পালন করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ ভাগাভাগি করে নেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন **বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সুযোগ্য সভাপতি মোশাররফ হোসেন**।
তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের এই সাফল্য তোমাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও শিক্ষকদের নিয়মিত দিকনির্দেশনার ফল। তবে এটি কেবল জীবনের একটি ধাপ মাত্র। সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।"
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। নৈতিকতা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক হয়ে আগামী দিনে দেশ, জাতি ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরাই আগামীর সোনালী বাংলাদেশ গড়ার মূল কারিগর।"
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা এবং জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছাত্রশিবিরের এমন তাৎক্ষণিক ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন