ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ড্রেনের দূষিত পানিতে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ ন'ষ্ট হওয়ার অভিযোগ

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

জিয়ানগরে টগড়া ফেরিঘাটে দুর্ঘ'টনা, নদীতে পড়ে ৩ লাখ টাকার গরুর মৃত্যু

পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি গরুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে গরুবোঝাই করে বরগুনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ ভ্যান টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের একটি গরুসহ গাড়িটি পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তবে দীর্ঘ সময় পানির নিচে থাকায় গরুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে গরুর মালিকের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

পিকআপ ভ্যানের চালক মো. বিপ্লব বলেন, “ঘাটে পৌঁছানোর পর ফেরি ছেড়ে দিয়েছিল। পরে ফেরির কর্মচারী বাতেন আমাকে ফেরিতে উঠতে বলেন। তার নির্দেশনা অনুযায়ী গাড়ি ওঠানোর চেষ্টা করলে ফেরি চলতে শুরু করায় সঠিকভাবে গাড়ি উঠানো সম্ভব হয়নি এবং গাড়িটি নদীতে পড়ে যায় এতে গাড়ির সাথে আমিও পানিতে তলিয়ে যাই  আল্লাহর রহমতে বেচে ফিরেছি।”

গাড়িতে থাকা বরগুনার তাসলিমা ডেইরি ফার্মের মালিকের ছেলে মো. রুবেল বলেন, “ফেরির কর্মচারীদের ভুল সংকেতের কারণে ফেরিতে গাড়ি ওঠাতে গিয়ে পিকআপটি নদীতে পড়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরুটি পানিতে ডুবে মারা যায়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে ঘটনাস্থলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “টগড়া ফেরিঘাটে একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে টগড়া ফেরিঘাটে দুর্ঘ'টনা, নদীতে পড়ে ৩ লাখ টাকার গরুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি গরুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে গরুবোঝাই করে বরগুনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ ভ্যান টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের একটি গরুসহ গাড়িটি পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তবে দীর্ঘ সময় পানির নিচে থাকায় গরুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে গরুর মালিকের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

পিকআপ ভ্যানের চালক মো. বিপ্লব বলেন, “ঘাটে পৌঁছানোর পর ফেরি ছেড়ে দিয়েছিল। পরে ফেরির কর্মচারী বাতেন আমাকে ফেরিতে উঠতে বলেন। তার নির্দেশনা অনুযায়ী গাড়ি ওঠানোর চেষ্টা করলে ফেরি চলতে শুরু করায় সঠিকভাবে গাড়ি উঠানো সম্ভব হয়নি এবং গাড়িটি নদীতে পড়ে যায় এতে গাড়ির সাথে আমিও পানিতে তলিয়ে যাই  আল্লাহর রহমতে বেচে ফিরেছি।”

গাড়িতে থাকা বরগুনার তাসলিমা ডেইরি ফার্মের মালিকের ছেলে মো. রুবেল বলেন, “ফেরির কর্মচারীদের ভুল সংকেতের কারণে ফেরিতে গাড়ি ওঠাতে গিয়ে পিকআপটি নদীতে পড়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরুটি পানিতে ডুবে মারা যায়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে ঘটনাস্থলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “টগড়া ফেরিঘাটে একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল