ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে লালমনিরহাটে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দাবিসংবলিত ব্যানার বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল