কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস, নিহত ১; বাড়তে পারে হতাহতের সংখ্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং-৫ রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় অন্তত একজন রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কুতুপালং-৫ ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে তখন মাদ্রাসার ক্লাস চলছিল। হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে ভবনের ওপর পড়ে গেলে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন