প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সোমবার (৬ জুলাই) সকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি সরকারের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বৈঠকে সৌদি যুবরাজ Mohammed bin Salman-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি বিশেষ চিঠিও তুলে দেওয়া হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, সৌদি যুবরাজ নিজেও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য সফর বাস্তবায়িত হলে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং পরবর্তীতে সৌদি যুবরাজের বাংলাদেশ সফর—দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন