৩ বছরের শিশুকে নিয়ে পালিয়ে, পরে টাকার বিনিময়ে বাবার হাতে তুলে দেওয়ার অভিযোগ
পরকীয়া প্রেমিকের কাছে থাকা সন্তান ফেরত পেতে বাবার গুনতে হলো ২ হাজার টাকা, গোপালগঞ্জে চাঞ্চল্য
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামে স্ত্রী, পরকীয়া এবং শিশু সন্তানকে ঘিরে একটি আলোচিত ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিন বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে এক নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে যান। পরে শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দিতে প্রেমিকের পক্ষ থেকে ২ হাজার টাকা দাবি করা হয়। টাকা পাঠানোর পর শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের শাকিল খান ও খঞ্জাপুর গ্রামের রিপা খানম ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি রিপা খানম বোয়ালিয়া গ্রামের কাঠমিস্ত্রি রবিউল ইসলাম নান্নার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে যান।
শিশুর বাবা শাকিল খানের দাবি, পরে রবিউল ইসলাম নান্না ফোন করে ২ হাজার টাকা পাঠালে শিশুকে ফেরত দেওয়া হবে বলে জানান। সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বিকাশে টাকা পাঠান। এরপর শিশুটিকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন