ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রতিবন্ধী স্ত্রীকে আগলে রেখেছেন বৃদ্ধ স্বামী, বয়সের ভারেও ছাড়েননি দায়িত্ব

বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে চা-রুটি হাতে ছুটে এলো ছোট্ট মেয়ে, পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

হেলিকপ্টারে শ্বশুরবাড়ি, এরপর ১৭ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে পালালেন কনে

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচল রায়ের

অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা শেষ, তাসনিয়া ফারিণের সিজিপিএ ৩.৫৩

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

ঢাবির ইংরেজির সুযোগ ছেড়ে জাবিতে আইন, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন নাহার

চিকিৎসায় প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়।

বাবা-ভাইয়ের চিকিৎসায় নিঃস্ব পরিবার, কলেজছাত্রী সুমাইয়ার আকুতি

বাবা-ভাইয়ের চিকিৎসায় নিঃস্ব পরিবার, কলেজছাত্রী সুমাইয়ার আকুতি—‘একটু সাহায্য করুন’

কলেজে পড়াশোনার পাশাপাশি চার থেকে পাঁচটি টিউশনি করিয়ে পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুমাইয়া কবির। একসময়ের সচ্ছল পরিবার আজ চিকিৎসার ব্যয় মেটাতে গাড়ি, বাড়ি ও সঞ্চয় সব হারিয়ে নিঃস্ব। অসুস্থ বাবা, প্রতিবন্ধী ভাই ও মায়ের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন এই তরুণী।

সুমাইয়ার বাবা ৫৬ বছর বয়সী রাকিবুল কবীর একসময় সফল ব্যবসায়ী ছিলেন। তবে প্রায় ১০ বছর আগে কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর ব্যবসায় লোকসান শুরু হয় এবং একপর্যায়ে তার বায়িং হাউসের ব্যবসা বন্ধ হয়ে যায়। বর্তমানে সপ্তাহে দুইবার ডায়ালাইসিসসহ তার চিকিৎসায় প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়।

এদিকে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সুমাইয়ার হুইলচেয়ার-নির্ভর প্রতিবন্ধী ভাইয়েরও কিডনির সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা ও ওষুধের জন্য মাসে আরও প্রায় ২৫ হাজার টাকা প্রয়োজন। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়ের নিয়মিত ওষুধের খরচও বহন করতে হচ্ছে।

সুমাইয়া জানান, ছোটবেলায় তাদের সংসারে কোনো অভাব ছিল না। কিন্তু বাবার দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে ধীরে ধীরে সব সম্পদ বিক্রি করতে হয়েছে। এখন টিউশনির আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি বাবা ও ভাইয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, একসময় তার বাবা আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও এখন পরিবারটি সংকটে পড়ার পর অনেকেই আর খোঁজ নেন না।

অসহায় এই কলেজছাত্রী দেশের বিত্তবান, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার ভাষায়, সময়মতো সহযোগিতা না পেলে বাবা ও ভাইকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাবা-ভাইয়ের চিকিৎসায় নিঃস্ব পরিবার, কলেজছাত্রী সুমাইয়ার আকুতি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বাবা-ভাইয়ের চিকিৎসায় নিঃস্ব পরিবার, কলেজছাত্রী সুমাইয়ার আকুতি—‘একটু সাহায্য করুন’

কলেজে পড়াশোনার পাশাপাশি চার থেকে পাঁচটি টিউশনি করিয়ে পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুমাইয়া কবির। একসময়ের সচ্ছল পরিবার আজ চিকিৎসার ব্যয় মেটাতে গাড়ি, বাড়ি ও সঞ্চয় সব হারিয়ে নিঃস্ব। অসুস্থ বাবা, প্রতিবন্ধী ভাই ও মায়ের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন এই তরুণী।

সুমাইয়ার বাবা ৫৬ বছর বয়সী রাকিবুল কবীর একসময় সফল ব্যবসায়ী ছিলেন। তবে প্রায় ১০ বছর আগে কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর ব্যবসায় লোকসান শুরু হয় এবং একপর্যায়ে তার বায়িং হাউসের ব্যবসা বন্ধ হয়ে যায়। বর্তমানে সপ্তাহে দুইবার ডায়ালাইসিসসহ তার চিকিৎসায় প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়।

এদিকে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সুমাইয়ার হুইলচেয়ার-নির্ভর প্রতিবন্ধী ভাইয়েরও কিডনির সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা ও ওষুধের জন্য মাসে আরও প্রায় ২৫ হাজার টাকা প্রয়োজন। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়ের নিয়মিত ওষুধের খরচও বহন করতে হচ্ছে।

সুমাইয়া জানান, ছোটবেলায় তাদের সংসারে কোনো অভাব ছিল না। কিন্তু বাবার দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে ধীরে ধীরে সব সম্পদ বিক্রি করতে হয়েছে। এখন টিউশনির আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি বাবা ও ভাইয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, একসময় তার বাবা আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও এখন পরিবারটি সংকটে পড়ার পর অনেকেই আর খোঁজ নেন না।

অসহায় এই কলেজছাত্রী দেশের বিত্তবান, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার ভাষায়, সময়মতো সহযোগিতা না পেলে বাবা ও ভাইকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল