ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৭ জুন ২০২৬

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ড্রেনের দূষিত পানিতে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ ন'ষ্ট হওয়ার অভিযোগ

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

ধূমপানে নিষেধ করায় নোয়াখালীতে ‘হেলমেট বাহিনীর’ এলোপাতাড়ি গুলি, আহত ৬

বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট পরা একদল যুবকের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
‎
‎আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎
‎শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
‎
‎সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎
‎প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের রেদোয়ান (২০), রাশেদ (২২) ও তাদের সঙ্গে থাকা কয়েকজন যুবক নোয়াগাঁও চৌরাস্তা মোড়ে ধূমপান করছিলেন।

‎
‎এ সময় স্থানীয় লোকজন বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎
‎এরই জেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেদোয়ান ও রাশেদের নেতৃত্বে ৫ থেকে ৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৮ থেকে ১০ জন যুবক ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা গুলি করতে করতে দেওটি ইউনিয়নের দিকে পালিয়ে যায়।

‎এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুলিবিদ্ধ আশিক (২২) ও নাঈম হাসান (১৯)-কে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স কামাল হোসেন জানান, আশিকের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে এবং নাঈম হাসানের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে দুজনই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎ঘটনার খবর পেয়ে ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তল্লাশি চালিয়ে একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধূমপানে নিষেধ করায় নোয়াখালীতে ‘হেলমেট বাহিনীর’ এলোপাতাড়ি গুলি, আহত ৬

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল