বোনের বিয়ের দিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্র সামিরের
চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী স্কুলছাত্র মোহাম্মদ সামির।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাফিতের ঘাটা এলাকায় অবস্থিত ডায়মন্ড জুবিলি কমিউনিটি সেন্টারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে তার বড় বোন মিথুর বিয়ের অনুষ্ঠান চলছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় ডিভাইডার থেকে ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায় সামির। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়াননগর এলাকার শায়স্তা খাপাড়ার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ জসিম একজন প্রবাসী, বর্তমানে দুবাইয়ে কর্মরত রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বোনের বিয়ে দেখার আনন্দে নতুন পোশাক পরে অনুষ্ঠানে এসেছিল সামির। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দের দিন রূপ নেয় গভীর শোকে। যে বাড়িতে বিয়ের উৎসব চলছিল, সেখানে শুরু হয় স্বজনদের আহাজারি।
একই দিনে নতুন জীবনের পথে পা রাখা বোনকে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনতে হয়েছে, যা পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিয়ের দিনের স্মৃতি এখন পরিবারটির কাছে চিরকালের বেদনার প্রতীক হয়ে থাকবে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন