পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত সভাপতি মো. শাহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মো. শাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম বাবুল তালুকদার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকন, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কুদ্দুস খান, বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন এবং দক্ষিণ ইন্দুরকানী সপ্তগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ১১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
কর্মপরিকল্পনায় শিক্ষা মনিটরিং টিম গঠন ও শিক্ষার মানোন্নয়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য পিয়ার গ্রুপ চালু, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করে ভাড়ার মাধ্যমে আয়ের উৎস বৃদ্ধি, মাসিক অভিভাবক-শিক্ষক সভার আয়োজন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শ্রেণিকক্ষ, টয়লেট, বিশুদ্ধ পানি ও খেলার মাঠের উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং শিক্ষার্থীদের যোহরের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলাম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি কে এম শামীম রেজা, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন