ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

রিজভীর হুঁশিয়ারি: এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে নোয়াখালী শহরের মাইজদীতে সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আনন্দ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎

‎পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী, নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল, রিয়াজ, আমজাদ হোসেন, যুবদল নেতা নয়ন ও ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন।

‎

‎সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

‎

‎আনন্দ মিছিল ও সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ‎

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে নোয়াখালী শহরের মাইজদীতে সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আনন্দ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎

‎পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী, নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল, রিয়াজ, আমজাদ হোসেন, যুবদল নেতা নয়ন ও ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন।

‎

‎সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

‎

‎আনন্দ মিছিল ও সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল