ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ০৩ মে ২০২৬

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের সমাগম

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

শনিবার দিবাগত মধ্যরাতে (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মিরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে৷ এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখায় কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।  আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল