ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

বেনাপোল-শার্শায় গৃহবধূর মৃ'ত্যু ঘিরে চাঞ্চল্য, শিক্ষক কবিরের বিরুদ্ধে প্রতা'রণার অভিযোগ

২৪ দিন পর সখীপুরের শালবন থেকে নিখোঁজ কিশোর সবুজের দেহাবশেষ উদ্ধার

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

মাত্র ৫০০ টাকার বাজি! জীবন্ত শালিক খাওয়ার অভিযোগে জামালপুরে অটোরিকশাচালক আটক

ছোট ভাইকে হ*ত্যা করে বাবা আ*ত্মহত্যা করেছেন।

ভাইকে কু'পিয়ে বাবাকে রেললাইনে ফেলে হ'ত্যা

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় এক ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে, যেখানে আপন ছোট ভাই ও বাবাকে হত্যার অভিযোগে সাইফুর রহমান (সোহান) নামে এক যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বায়েজিদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত সূত্রে জানা যায়, একটি প্রেমঘটিত জটিলতাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়—প্রথমে তার হাতের রগ কেটে দেওয়া হয়, পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।

ঘটনাকে ভিন্নখাতে নিতে এবং দায় এড়াতে অভিযুক্ত সাইফুর রহমান চাঞ্চল্যকর পরিকল্পনা করে বলে জানিয়েছে পুলিশ। হত্যার দায় নিজের বাবার ওপর চাপাতে প্রথমে ছোট ভাইয়ের মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। এরপর বাবাকেও হত্যা করে ঘটনাকে আত্মহত্যা ও পারিবারিক ট্র্যাজেডি হিসেবে প্রচারের চেষ্টা চালানো হয়।

পরে পুরো বিষয়টি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং একপর্যায়ে আসল ঘটনা বেরিয়ে আসে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত এসব তথ্য স্বীকার করেছেন বলে জানা গেছে।

এই ঘটনা স্থানীয় এলাকাসহ দেশজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, নৈতিক অবক্ষয় এবং সহিংস মানসিকতার মিশ্রণ এমন নৃশংস অপরাধের জন্ম দিচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ।

আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভাইকে কু'পিয়ে বাবাকে রেললাইনে ফেলে হ'ত্যা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল