মতলব দক্ষিণে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন একাদশকে ৬৩ রানে হারিয়ে বিজয়ী হয় মতলব উত্তর উপজেলা প্রশাসন একাদশ। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩ টায় মতলব সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মতলব উত্তর উপজেলা একাদশের অধিনায়ক এসিল্যান্ড মোঃ রহমত উল্লাহ এবং নির্ধারিত ১৫ ওভারে তারা ২৪৯ রানের পাহাড় গড়ে।
২৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৬ রানে থেমে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের নেতৃত্বাধীন মতলব দক্ষিণ উপজেলা একাদশের ইনিংস। ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাহিদ। উক্ত ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, প্রশাসন মাঠে খেলার মাধ্যমে বার্তা পৌঁছে দিচ্ছে আপনারাও মাঠে আসুন খেলাধুলায় আগ্রহী হোন সুস্থ সুন্দর মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন