শনিবার সকালে রাজধানী ঢাকা-র নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কথা বলেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন