চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের টিএন্ডটি এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ৯ মামলার আসামী আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজী (২২) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার ২২ এপ্রিলে রাত ১১টার দিকে ওই এলাকা থেকে এসআই জীবন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে, আকতার গাজীকে তার নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন যাবত এলাকার যুবক ও কিশোকে ধ্বংসকারী ইয়াবার ব্যবসা করে আসছিল। ইতিমধ্যে সে আরো ৫বার আটক হয়েছিল। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আরো ৮টি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে।
এদিকে ২০২৫ সালে সে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের সাজা দেয়। অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধেও মাদক ও নেশা সেবন অভিযোগ রয়েছে। তার স্ত্রীকে মারধরের মামলাও রয়েছে।
এলাকার বাসিন্দা বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান,এলাকার যুবক ও কিশোর সমাজকে ধ্বংসকারী মাদক ব্যবসায়ী আক্তার গাজীর বিরুদ্ধে তার অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে থানায়।
মতলব দক্ষিণ থানার (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, ঐদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন