ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হাতিয়ায় ১৬ শত লিটার অ'বৈধ ডিজেল উদ্বার, আ'টক এক

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ১৬ শত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। তেল মজুত এর সাথে জড়িত থাকায় এসময় ফারুক নামে একজনকে আটক করা হয়।  বুধবার সকালে  জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক মো: মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

এর আগে  মঙ্গলবার গভীর  রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায় তমরদ্দি বাজারে। তাতে বাজারের উত্তর পাশে একটি মটর পাটস এর দোকান থেকে  ৮ ড্রাম (১৬ শত লিটার) তেল জব্দ করা হয়। পরে ফারুক এসে এসব তেলের মালিক সে বলে জানায়। এসব তেল সে জাহাজে ব্যবহারের জন্য এনেছে বলে জানায়।

পরে অবৈধ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অবৈধ মজুতরে অপরাধে ফারুককে আটক করা হয়।

ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, আমাদের বাল্কহেডের জন্য বৈধভাবে তেলগুলো নেওয়া হয়েছিল।

প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তেলগুলো জব্দ করা হয়েছে। এটি আমাদের ওপর এক ধরনের জুলুম।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুক আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হাতিয়ায় ১৬ শত লিটার অ'বৈধ ডিজেল উদ্বার, আ'টক এক

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ১৬ শত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। তেল মজুত এর সাথে জড়িত থাকায় এসময় ফারুক নামে একজনকে আটক করা হয়।  বুধবার সকালে  জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক মো: মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

এর আগে  মঙ্গলবার গভীর  রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায় তমরদ্দি বাজারে। তাতে বাজারের উত্তর পাশে একটি মটর পাটস এর দোকান থেকে  ৮ ড্রাম (১৬ শত লিটার) তেল জব্দ করা হয়। পরে ফারুক এসে এসব তেলের মালিক সে বলে জানায়। এসব তেল সে জাহাজে ব্যবহারের জন্য এনেছে বলে জানায়।

পরে অবৈধ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অবৈধ মজুতরে অপরাধে ফারুককে আটক করা হয়।

ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, আমাদের বাল্কহেডের জন্য বৈধভাবে তেলগুলো নেওয়া হয়েছিল।

প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তেলগুলো জব্দ করা হয়েছে। এটি আমাদের ওপর এক ধরনের জুলুম।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুক আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল