‘৪–৫ ডলারের পেট্রোলও পাবে না আমেরিকা’: গালিবাফের হুঁশিয়ারি
হরমুজ প্রণালি ঘিরে মার্কিন অবরোধের ঘোষণায় ইরানের কঠোর প্রতিক্রিয়া
হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো অবরোধ করার যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না।
এই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শিগগিরই মার্কিন নাগরিকরা ৪ বা ৫ ডলারের পেট্রোলের অভাব অনুভব করবেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিতে পারেন আমেরিকানরা। কারণ এই তথাকথিত অবরোধের ফলে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে।
গালিবাফের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এখানে যেকোনো ধরনের উত্তেজনা বা অবরোধ আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে, যার ফলে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিরোধ আরও গভীর হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন