লেবাননে হামলার পর ইইউকে ইসরাইলের সঙ্গে চুক্তি স্থগিতের আহ্বান স্পেনের
লেবাননে সাম্প্রতিক হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পেদ্রো সানচেজ। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির দিনেই ইসরাইলের হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনা মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার সামিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এর নিন্দা জানানো প্রয়োজন। তিনি বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করা উচিত।
সানচেজের মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের পরও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা হলে তা ভুল বার্তা দেবে। তাই ইইউর উচিত কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। বিশ্লেষকদের ধারণা, স্পেনের এই আহ্বান ইউরোপীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ইইউর অবস্থান পুনর্বিবেচনার চাপ বাড়াতে

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন