ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

‎ফাঁ'দে ফেলে বিমান কর্মকর্তাদের জিম্মি করেন মৌসুমী  ‎

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষ, গু'লি'বিদ্ধ যুবক এলাকা আ'তঙ্ক

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আট'ক

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

মরিচা ধরা টিনের বেড়া আর এতিম শিশুর চাপা আর্তনাদ: ভূরুঙ্গামারীর ১১০টি স্বপ্নের কি কোনো কূল নেই?

বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটে অভিযান, ১৩ ডিলারকে জরিমানা

ছবি: Dsk Tv

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জন এলপিজি ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি ডিলারকে নগদ ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।

রবিবার (০৫ এপ্রিল) উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়ার নেতৃত্বে দুর্গারামপুর থেকে আসাদনগর সড়ক পর্যন্ত বিভিন্ন এলপিজি সার্ভিস পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ক্রেতাদের বিক্রয় রশিদ না দেওয়া, মেমো প্রস্তুত করলেও তার মূল কপি নিজেদের কাছে রাখা এবং পারস্পরিক যোগসাজশে সিন্ডিকেট গঠন করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা উল্লেখযোগ্য।

উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়া বলেন, “গ্যাস বাজারে সিন্ডিকেট ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো ধরনের আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটে অভিযান, ১৩ ডিলারকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জন এলপিজি ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি ডিলারকে নগদ ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।

রবিবার (০৫ এপ্রিল) উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়ার নেতৃত্বে দুর্গারামপুর থেকে আসাদনগর সড়ক পর্যন্ত বিভিন্ন এলপিজি সার্ভিস পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ক্রেতাদের বিক্রয় রশিদ না দেওয়া, মেমো প্রস্তুত করলেও তার মূল কপি নিজেদের কাছে রাখা এবং পারস্পরিক যোগসাজশে সিন্ডিকেট গঠন করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা উল্লেখযোগ্য।

উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়া বলেন, “গ্যাস বাজারে সিন্ডিকেট ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো ধরনের আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল