টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায়। স্থানীয়রা বলছেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন