ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মাহমুদুর রহমানের ২৪ ঘণ্টার আল্টিমেটামের আধা ঘণ্টার মধ্যেই সরানো হলো হাসিনার ছবি

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের সমাগম

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

এমপি মাসুদ সাঈদী

অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়, এখন ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে

সংগ্রহীত ছবি

পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেন, আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়, এখন থেকে ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের প্রাপ্যটা অবশ্যই আমরা বুঝে নিতে পারব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো.  হাফিজুর রহমানের সভাপতিত্বে  মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মাসুদ সাঈদী এ কথা বলেন। 

এ সময় মাসুদ সাঈদী বিগত ফ্যাসিস্ট সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই জিয়ানগরের মানুষকে তারা শান্তিতে ঘরে থাকতে দেয়নি,  বিএনপি জামায়াতের লোকজন বাগানে ঘুমিয়েছে, জেল খেটেছে, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে।

এই উপজেলার নাম ছিল জিয়ানগর সেটাও তারা কেটে দিয়েছিলো। এই উপজেলার মানুষের সাথে অনেক বৈষম্য করেছে তারা। গত ১৭টি বছর এখানকার মানুষকে প্রায় সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছিলো তারা। 

আবার সময় এসেছে ইনশাল্লাহ আমরা আবার পুনরায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।

সাংসদ মাসুদ সাঈদী  বিএনপি এবং জামায়াতের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,  আপনারা বিগত দিনে যেমন দল মত ভুলে গিয়ে ভাই ভাই হয়ে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রাম করেছেন তেমনি ভাবে এলাকার উন্নয়নের স্বার্থে সামনেও ভাই ভাই হয়ে থাকবেন আপনারা একত্রিত হয়ে থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ,  থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রাতুল পঞ্চায়েত,  বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, বিএনপি নেতা আহসানুল সগীর প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়, এখন ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল