ডি এস কে টিভি চ্যানেল

চট্টগ্রাম নগরের প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো.ইদ্রিস

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিস হত্যাকাণ্ড এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের সঙ্গে জড়িত মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভিকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৭। তার সঙ্গে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, সাম্প্রতিক দুটি আলোচিত হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় ইশতিয়াক চৌধুরী নেতৃত্ব দিয়েছেন বলে র‍্যাবের অনুসন্ধানে উঠে এসেছে। অভিযানের মাধ্যমে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য–প্রমাণ সংগ্রহ করা হয়েছে। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা, ঘটনার পেছনের কারণ ও পরিকল্পনা সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চট্টগ্রাম নগরের প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো.ইদ্রিস

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিস হত্যাকাণ্ড এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের সঙ্গে জড়িত মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভিকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৭। তার সঙ্গে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, সাম্প্রতিক দুটি আলোচিত হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় ইশতিয়াক চৌধুরী নেতৃত্ব দিয়েছেন বলে র‍্যাবের অনুসন্ধানে উঠে এসেছে। অভিযানের মাধ্যমে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য–প্রমাণ সংগ্রহ করা হয়েছে। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা, ঘটনার পেছনের কারণ ও পরিকল্পনা সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল