ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে হ'ত্যার হুম'কি, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’

মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষ'ণের অভিযোগ, ২০ দিন পর সিলেট থেকে গ্রেপ্তার অভিযুক্ত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এ হামলা পরিচালনা করে।

এমপি হান্নান মাসউদের ওপর হাম'লায় জামায়াতের নি'ন্দা

ছবি সংগৃহীত

নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন-

পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় যান হান্নান মাসউদ। সেখানে তার গাড়িবহরে পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। জামায়াতের দাবি, বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এ হামলা পরিচালনা করে।

হামলায় এমপি হান্নান মাসউদসহ অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জনপ্রতিনিধিদের চলাচল ও কার্যক্রমে বাধা সৃষ্টি করা সংবিধানবিরোধী এবং নিন্দনীয়। দলটি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার পথ পরিহার করে সংলাপ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয় বিবৃতিতে।

এ ঘটনায় এখনো পর্যন্ত বিএনপি বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তারা বলছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা না গেলে সহিংসতার পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যায়।

নোয়াখালীর হাতিয়ার এ ঘটনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসনের পদক্ষেপ কত দ্রুত ও কার্যকর হয় এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এমপি হান্নান মাসউদের ওপর হাম'লায় জামায়াতের নি'ন্দা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় যান হান্নান মাসউদ। সেখানে তার গাড়িবহরে পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। জামায়াতের দাবি, বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এ হামলা পরিচালনা করে।

হামলায় এমপি হান্নান মাসউদসহ অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জনপ্রতিনিধিদের চলাচল ও কার্যক্রমে বাধা সৃষ্টি করা সংবিধানবিরোধী এবং নিন্দনীয়। দলটি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার পথ পরিহার করে সংলাপ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয় বিবৃতিতে।

এ ঘটনায় এখনো পর্যন্ত বিএনপি বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তারা বলছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা না গেলে সহিংসতার পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যায়।

নোয়াখালীর হাতিয়ার এ ঘটনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসনের পদক্ষেপ কত দ্রুত ও কার্যকর হয় এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল