আজও প্রতিবেদন দিতে না পারায় হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জুলাই বিপ্লবের অগ্রসেনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ Criminal Investigation Department (সিআইডি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন।
তদন্ত কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঁঞা এদিন আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে আদালত নতুন সময়সীমা নির্ধারণ করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান।
এর আগে গত ৬ জানুয়ারি মামলাটিতে ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে Detective Branch (ডিবি)। তবে সেই অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, তদন্তে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা যথাযথভাবে উঠে আসেনি।
এ অবস্থায় মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সিআইডি প্রতিবেদন দাখিল করে কি না— সেটিই এখন দেখার বিষয়।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন