ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৫২ বছর মসজিদে সেবা, বার্ধক্যে আশ্রয় অন্যের বারান্দায়—মুয়াজ্জিন তসিমুদ্দিনের চোখে অপেক্ষার অশ্রু

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?’

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

নেতা-কর্মীদের ভিড়ে মঞ্চ ধস, অল্পের জন্য রক্ষা অর্থমন্ত্রী আমির খসরু

নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পা'চার

বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের সুশাসন, শিক্ষার্থী সুরক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান

বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান সংসদকে ‘ম'জলুমের মিলন মেলা’ বললেন জামায়াত আমির

মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জুলাইয়ের সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যে জার্সিটি পরে আলোচনায় এসেছিলেন, ঠিক সেই পোশাকেই এবার সংসদ ভবনে হাজির হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে নতুন এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চাপিয়েই সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাকে। তার এ উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জুলাইয়ের গণআন্দোলনের সময় একই জার্সি পরে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন হাসনাত। ফলে সমর্থকদের কাছে এটি আন্দোলনের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথের দিনেও সেই জার্সি পরা—অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটি তার ব্যক্তিগত অবস্থান ও ধারাবাহিকতার প্রকাশ।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাজনীতিতে প্রতীকী উপস্থিতি বা বার্তা নতুন কিছু নয়। এখন দেখার বিষয়—আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই প্রতিনিধির সংসদীয় ভূমিকায় কী ধরনের অবস্থান ও কার্যক্রম সামনে আসে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাইয়ের সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় যে জার্সিটি পরে আলোচনায় এসেছিলেন, ঠিক সেই পোশাকেই এবার সংসদ ভবনে হাজির হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে নতুন এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চাপিয়েই সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাকে। তার এ উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জুলাইয়ের গণআন্দোলনের সময় একই জার্সি পরে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন হাসনাত। ফলে সমর্থকদের কাছে এটি আন্দোলনের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথের দিনেও সেই জার্সি পরা—অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটি তার ব্যক্তিগত অবস্থান ও ধারাবাহিকতার প্রকাশ।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাজনীতিতে প্রতীকী উপস্থিতি বা বার্তা নতুন কিছু নয়। এখন দেখার বিষয়—আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই প্রতিনিধির সংসদীয় ভূমিকায় কী ধরনের অবস্থান ও কার্যক্রম সামনে আসে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল