ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাদের রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাদের রায় আজ; সরাসরি সম্প্রচারে দেখবে পুরো দেশ ---মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায় ঘিরে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এ রায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বড় পর্দা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, যাতে ঢাকাবাসী সহজেই বিচারকাজ দেখার সুযোগ পান। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণার দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ৫টি অভিযোগ ২০২৪ সালের ১ জুন প্রসিকিউশন যে পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, সেগুলো হলো— 1️⃣ গত বছরের ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান 2️⃣ আন্দোলনকারীদের নির্মূল করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ 3️⃣ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা 4️⃣ রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা 5️⃣ আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এই পাঁচ অভিযোগে চলতি বছরের ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আসামিদের অবস্থা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একমাত্র গ্রেপ্তার আসামি অভিযোগ গঠনের দিনই তিনি মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন জানান। পটভূমি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। একই বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ১৬ মার্চ মামলাটিতে সাবেক আইজিপি মামুনকে যুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদন জমা পড়ে ১২ মে এবং ১২ অক্টোবর শুরু হওয়া যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাস চান। রাজসাক্ষী মামুনের আইনজীবীও তার খালাস আবেদন করেন।     ---

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাদের রায় আজ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল